২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৬ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১৭ সফর ১৪৪১ হিজরি

কন্ঠশিল্পী পংকজ আত্মহত্যা করেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ । ১০:৩৮ সকাল

বান্দরবান শহরের নিজ ঘর থেকে কণ্ঠশিল্পী পংকজ দেবনাথের (২৯) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে জেলা শহরের বালাঘাটার নিজ বাসায় ঘরের সিলিংফ্যান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, বান্দরবান জেলা শহরের বালাঘাটার নিজ বাসায় ঘরের সিলিংফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় সংগীত তারকা পংকজ দেবনাথের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, হতাশাগ্রস্ত হয়ে জীবনের মায়া ত্যাগ করে আত্মহত্যা করে পৃথিবী ছেড়েছেন সংগীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা বাংলাদেশ আইডলের এ তারকা।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানান, ফাঁস লাগানো অবস্থায় পরিবারের লোকজন পংকজকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

দীর্ঘদিন ধরে মারমা সম্প্রদায়ের এক মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল পাহাড়ের এ সংগীত তারকার। প্রেমিকার সঙ্গে বনিবনা না হওয়ায় আত্মহত্যা করেছেন বলে পারিবারের ধারণা।

এদিকে বাংলাদেশ আইডলের সেরা ৮-এর তারকা কণ্ঠশিল্পীর মৃত্যুর খবরে পাহাড়ে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন