২৪ ঘন্টা নিউজ
সোমবার ৪ মে ২০২০ www.24ghonta.news২১ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১২ রমজান ১৪৪১ হিজরি

বিটিভির মহাপরিচালক সস্ত্রীক করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৪ মে, ২০২০ । ৪:১৩ ভোর

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক এসএম হারুন অর রশীদ ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার (৩ মে) রাতে হারুন নিজেই গণমাধ্যমে এ তথ্য জানিয়ে বলেন, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলাম। শুক্রবার আইইডিসিআর থেকে লোক এসে আমার ও আমার স্ত্রীর নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। শনিবার রাতে তারা জানান, আমারা দুজনের শরীরে করোনাভাইরাস ‘পজিটিভ’ শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, রোববার আইইডিসিআর থেকে লোক এসে তার মেয়ের নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। সোমবার তার রিপোর্ট আসবে।

এদিকে বিটিভির এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, মহাপরিচালক হারুন অর রশীদ করোনায় আক্রান্ত হয়েছেন এমন সংবাদের পর পর তার সংস্পর্শে আসা বিটিভির কয়েকজন কর্মীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ কারণে বিটিভির নির্ধারিত কিছু অনুষ্ঠান সম্প্রচার বাতিল করে পুরনো অনুষ্ঠান চালানো হতে পারে।

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে বিটিভির বেশিরভাগ কর্মী বাসা থেকে কাজ করছেন বলে জানান ওই কর্মকর্তা।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন