২৪ ঘন্টা নিউজ
সোমবার ৪ মে ২০২০ www.24ghonta.news২১ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১২ রমজান ১৪৪১ হিজরি

এক দিনে দেশে করোনা শনাক্ত ৬৮৮, মৃত্যু ৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৪ মে, ২০২০ । ২:৩৫ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ:::প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) এক দিনে দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮২ জন।

এছাড়া নতুন করে আরও ৬৮৮ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১০১৪৩ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

সোমবার (৪ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৬২৬০টি এবং নমুনা সংগ্রহ করা হয়েছে ৫২১৪টি।

তিনি বলেন, নতুন সুস্থ ১৪৭ জন।

মৃত্যুবরণ করা ৫ জনের মধ্যে ৫ জনই পুরুষ।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন