২৪ ঘন্টা নিউজ
সোমবার ৪ মে ২০২০ www.24ghonta.news২১ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১২ রমজান ১৪৪১ হিজরি

ঠাকুরগাঁওয়ে অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৪ মে, ২০২০ । ৭:৪০ রাত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় অগ্নিকান্ডে বসতবাড়ী পুড়ে যাওয়ায় অসহায়দের মাঝে নয় হাজার টাকার চেক ও তিন বান্ডেল করে টিন বিতরণ করা হয়েছে। উপজেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায়।

সোমবার (৪ মে) ইউএনও’র বাসভবন চত্বরে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না তাদের হাতে চেক ও টিন তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম উপ-সহকারী প্রকৌশলী তাজউদ্দীন প্রমূখ।

মাসখানেক আগে উপজেলার হোসেনগাঁও ইউপির রায়পুর গ্রামের ৭টি পরিবারের বাড়ী ও নন্দুয়ার ইউপির সন্ধারই সাতঘরিয়া গ্রামের ১টি পরিবারের বাড়ী আগুনে পুড়ে যায়। এতে তাদের বাড়ী ঘর আগুনে পুড়ে তারা ব্যাপক ক্ষতিগস্থ হয়।

২৪ ঘণ্টা/এম আর/গৌতম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন