২৪ ঘন্টা নিউজ
সোমবার ৪ মে ২০২০ www.24ghonta.news২১ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১২ রমজান ১৪৪১ হিজরি

লক্ষ্মীপুরে বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৪ মে, ২০২০ । ৯:২৪ রাত

লক্ষ্মীপুর প্রতিনিধি:::করোনাভাইরাসের চলমান পরিস্থিতিতে লকডাউন না মানায় লক্ষ্মীপুরের বাজারসহ অলিগলিতে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে।

সোমবার (৪ মে) দুপুরে পৌর বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও পুলিশকে সাথে নিয়ে এ অভিযান পরিচালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিদুল ইসলাম ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিজা খাতুন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিজা খাতুন বলেন, করোনা পরিস্থিতিতে জেলায় লকডাউন চলছে। অথচ প্রশাসনের নির্দেশনা অমান্য করে ব্যবসায়ীরা দোকানপাট খুলেছে। এছাড়াও বাজারে সামাজিক দূরত্ব না মানা, অযথায় ঘুরাঘুরি, মাস্ক না ব্যবহার করা, লাইসেন্স বিহীন মোটর সাইকেল ব্যবহারের দায়ে অনেককে আটক করে বিভিন্ন আইনে জরিমানা আদায় করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

২৪ ঘণ্টা/এম আর/আকাশ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন