২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৫ মে ২০২০ www.24ghonta.news২২ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৩ রমজান ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে সাঈদীর মুক্তি চেয়ে ফেসবুক স্ট্যাটাস, গ্রেফতার হলেন মাদ্রাসা অধ্যক্ষ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২০ । ১২:০৩ দুপুর

সীতাকুণ্ড প্রতিনিধি:::মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় সীতাকুণ্ড যুবাইদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার প্রধান মাওলানা নুরুল কবিরকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ।

সোমবার রাত ২টার সময় সীতাকুণ্ড ছোবহানবাগ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বারৈয়াঢালা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম মাওলানা নুরুল কবিরের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

তারই প্রেক্ষিতে সোমবার রাতে তাকে পুলিশ গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে মডেল থানার ওসি (তদন্ত) শামিম শেখ বলেন, অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষ নুরুল কবিরকে তথ্য প্রযুক্তি আইনের ধারায় গ্রেফতার করা হয়েছে। তাকে আজ মঙ্গলবার আদালতে চালান দেওয়া হবে।

উল্লেখ যে, মাওলানা নুরুল কবির কয়েকদিন আগে তার নিজের ফেসবুক আইডিতে সাঈদীর মুক্তি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়ার পর উপজেলা ছাত্রলীগ,যুবলীগ নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরপর পরই তিনি স্ট্যাটাসটি তুলে নেন।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন