২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৫ মে ২০২০ www.24ghonta.news২২ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৩ রমজান ১৪৪১ হিজরি

বোয়ালখালীতে কিশোরের মৃত্যুর কারণ জানতে চায় পুলিশ

লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২০ । ৫:১৯ সন্ধ্যা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ইয়াছিন আরাফাত ইমন (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার ( ৫ মে) সকালে উপজেলার চরখিজিরপুর সাতগড়িয়াপাড়ার একটি পুকুর থেকে ইমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত ইমন ওই এলাকার মো. ইসমাঈলের ছেলে । সে চরখিজিরপুর রফিকুল উলুম দাখিল মাদ্রাসার নবম শ্রেণিতে পড়তো।

স্থানীয়রা জানিয়েছে, গতকাল সোমবার সারা রাতকর্ণফুলী নদীতে চিংড়ির পোনা ধরে ইমন ও তার বড় ভাই ইলিয়াস। মঙ্গলবার ভোরে ঘরে ফিরে পুকুরে গোসল করতে গিয়ে ইমন নিখোঁজ হয়। পরে ওই পুকুরে ইমনে মরদেহ পাওয়া যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেন, লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তে জানা যাবে প্রকৃত মৃত্যুর কারণ।

২৪ ঘণ্টা/এম আর/পূজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন