২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৫ মে ২০২০ www.24ghonta.news২২ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৩ রমজান ১৪৪১ হিজরি

ঢাকায় করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু:নমুনা সংগ্রহ করে জলঢাকায় দাফন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২০ । ৯:৩৮ রাত

নীলফামারী প্রতিনিধি::  প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ সর্দি-কাশি নিয়ে নীলফামারীর জলঢাকা উপজেলায় জিসান (১০) নামে এক শিশু মারা গেছেন।সে জলঢাকা পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিন কাজিরহাট এলাকার বাসিন্দা হাসানুর রহমানের ছেলে।

মঙ্গলবার (৫ মে) করোনার নমুনা সংগ্রহ শেষে গ্রামের বাড়ির পারিবাড়িক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সোমবার (৪মে) ঢাকা আশুলিয়ায় তার মৃত্যু হয়।

এলাকাবাসী সুত্রে জানা যায়, জিসানের বাবা মা ঢাকা আশুলিয়ায় চাকুরী করার কারনে সেখানে তারা বাস করতেন। গত কয়েকদিন থেকে সে জ্বর সর্দিতে ভোগার পর গতকাল সোমবার মৃত্যুবরণ করেন। জিসানের পরিবার তার মরদেহ এ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়ীতে নিয়ে এসে আজ মঙ্গলবার সকালে স্থানীয় কবরস্থানে দাফন করে।

দাফনের আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীরে নেতৃত্বে একটি মেডিকেল টিম মরহুমের দেহে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে।

এসময় থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ডাঃ আরিফ হাসনাত ও ডাঃ তৈয়ব আলী উপস্থিত ছিলেন। জানাযা পড়ান উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা আব্দুল আজিজ।

২৪ ঘণ্টা/এম আর/সুজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন