২৪ ঘন্টা নিউজ
বুধবার ৬ মে ২০২০ www.24ghonta.news২৩ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৪ রমজান ১৪৪১ হিজরি

হাবিবুর রহমান মোল্লা এমপি আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২০ । ১:৫০ দুপুর

ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) আলহাজ হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বুধবার (৬ মে) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা-৫ আসনের এ এমপি। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তার মরদেহ বর্তমানে স্কয়ার হাসপাতালে রাখা আছে, এ তথ্য নিশ্চিত করেছেন তার পুত্রবধূ।

এর আগে মঙ্গলবার (৫ মে) গুঞ্জন ছড়িয়ে পড়ে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যু হয়েছে বলে। তবে এ গুজব নাকচ করে দেয় তার পরিবার।

১৯৪২ সালের ২৭ জানুয়ারি হাবিবুর রহমান মোল্লা জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা-৪ ও ঢাকা-৫ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের ৪ মেয়াদের সংসদ সদস্য।
হাবিবুর রহমানর মোল্লা ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। তিনি ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি জাতীয়তাবাদী দলের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান।

২০০৮ সাধারণ নির্বাচনে মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

২৪ ঘন্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন