২৪ ঘন্টা নিউজ
বুধবার ৬ মে ২০২০ www.24ghonta.news২৩ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৪ রমজান ১৪৪১ হিজরি

এক দিনে দেশে করোনা শনাক্ত ৭৯০, মৃত্যু ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২০ । ২:৩৫ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ:::প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিগত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮৬ জন।

এছাড়া নতুন করে আরও ৭৯০ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১১৭১৯ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

বুধবার (৬ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৬২৪১টি এবং নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৭৭১টি।

তিনি বলেন, নতুন কেউ সুস্থ হননি। মোট সুস্থ হয়েছেন ১৪০৩ জন।

মৃত্যুবরণ করা ৩ জনের মধ্যে ২ জন পুরুষ এবং ১ জন মহিলা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন