২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৭ মে ২০২০ www.24ghonta.news২৪ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৫ রমজান ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে একদিনে ৩ জন করোনা আক্রান্ত, সর্বত্র বিরাজ করছে আতঙ্ক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ । ১২:১৭ রাত

কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রতিনিধি:::একদিনে সীতাকুণ্ডে তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

যার মধ্যে একজনের বাড়ি সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে। তিনি কুমিরা অবস্থিত পিএইচপি ফ্যাক্টরিতে ফোরম্যান হিসেবে কাজ করে আসছেন।

কুমিরায় অবস্থিত পিএইচপি ফ্যাক্টরি লগডাউন করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ১৫০ জন কর্মচারীকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

অপরজন ছলিমপুর ইউনিয়ের ৬নং ওয়াড়ের বাসিন্দা। তিনি একজন সবজি ব্যাবসায়ী। তিনি কালুশা নগর এলাকার তজু আহমদ এর বাড়ীতে ভাড়া থাকেন। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ৬ পরিবার ৩৩ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে একইদিন দুপুরে শনাক্ত হওয়া ব্যক্তিটি ব্র্যাকের যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীর উপজেলা ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পৌর সদরের আমিরাবাদ এলাকায় জনৈক লিটনের ভাড়া বাসায় বসবাস করেন।তার গ্রামের বাড়ি রংপুর বলে জানা গেছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ৩০ পরিবারের ১২৮ সদস্য হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার নুরউদ্দিন রাশেদ।

এনিয়ে সীতাকুণ্ডে মোট ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদিকে একের পর এক আক্রান্তের ফলে উপজেলার সর্বত্র মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন