২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৭ মে ২০২০ www.24ghonta.news২৪ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৫ রমজান ১৪৪১ হিজরি

ডিমলায় কৃষকের মাঝে ধান কাটার মেশিন বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ । ১২:৫৭ রাত

নীলফামারী প্রতিনিধি:::নীলফামারীর ডিমলায় কৃষকের মাঝে ধানকাটা রিপার মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ মে)দুপুরে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে পরিচালন বাজেটের আওতায় ২০১৯-২০২০ অর্থবছরের জন্য নির্ধারিত উন্নয়ন সহায়তার মাধ্যমে অর্ধেক মুল্যে(৫০%ভর্তুকি) রিপার মেশিনটি ডিমলা সদর ইউনিয়নের দক্ষিন তিতপাড়ার মৃত, কমির উদ্দিনের ছেলে আদর্শ কৃষক মোকছেদ আলীর মাঝে বিতরণ করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগণ।

২৪ ঘণ্টা/এম আর/সুজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন