২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৬ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১৭ সফর ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডের সলিমপুরে মিনিবাস উল্টে ৬ যাত্রী আহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ । ৪:১১ বিকাল

সীতাকুণ্ডের সলিমপুরে সড়ক দূর্ঘটনায় ৬ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলা সলিমপুরের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, সীতাকুণ্ড-অলংকার ৮ নং রোডে চলাচলকারী একটি যাত্রীবাহী মিনিবাস ফকিরহাট এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে আইলেনে ধাক্বা দিয়ে উল্টে যায়। এসময় মিনিবাসে থাকা যাত্রীদের মধ্যে ৬ জন গুরুত্বর আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সড়ক দূর্ঘটনায় আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

সড়ক দূর্ঘটনা বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ কাউসার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি বাস উল্টে যায় এতে বেশ কয়েকজন আহত হয়েছে। গাড়িটি আটক করে থানায় নেয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন