২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৭ মে ২০২০ www.24ghonta.news২৪ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৫ রমজান ১৪৪১ হিজরি

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭০৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ । ২:৪২ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ:::প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিগত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৭০৬ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১২৪২৫ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫৮৬৭টি এবং নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৩৮২টি।

তিনি বলেন, নতুন সুস্থ হয়েছেন ১৩০ জন। মোট সুস্থ হয়েছেন ১৯১০ জন।

আজ ব্রিফ্রিংয়ে মৃত্যুর সংখ্যা  বলা হয়নি, পরে প্রেস রিলিজের মাধ্যমে মৃত্যুর সংখ্যা জানানো হবে। গতকাল পর্যন্ত দেশে করোনা ভাইরাসে ১৮৬ জন মৃত্যুবরণ করেছে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন