২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৭ মে ২০২০ www.24ghonta.news২৪ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৫ রমজান ১৪৪১ হিজরি

লক্ষ্মীপুরে তৃনমূল পর্যায়ে বিএনপি নেতা এ্যানী’র উপহার সামগ্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ । ৪:৫৩ বিকাল

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:::লক্ষ্মীপুরে তৃনমূল পর্যায়ে বিএনপি নেতার উপহার সামগ্রী পাঠানো হয়েছে।কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষ থেকে লক্ষ্মীপুর পৌরসভার ১৫ টি ওয়ার্ডে তৃনমূল পর্যায় নেতাকর্মীদের মাঝে উপহার হিসাবে খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে) দুপুরের পৌর বিএনপির সভাপতি মাহবুর রহমান লিটনের বাস-ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে ১৫টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকে ডেকে এনে তাদের হাতে এ খাদ্যসামগ্রী উপহার হিসাবে তুলে দেন পৌর বিএনপির সভাপতি মাহবুর রহমান লিটন ও থানা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ।

এতে উপস্থিত ছিলেন, সাবেক জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ফেরদৌস আহম্মেদ, সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শহীদুর রহমান ভেন্ডার, হেলাল কাজী, বিএনপি নেতা হোসেন আহম্মদ, জহির আলম, মাহাবুব আলম, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল খালেদ, সাধারণ সম্পাদক মোঃ রাসেল, পৌর ছাত্রদলের সভাপতি সভাপতি দেলোয়ার হোসেন শিমুল, সাধারণ সম্পাদক আবুল বারাকাত সৌরভ প্রমুখ।

খাদ্যসামগ্রী বন্টনের সময় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভিডিও কলের মাধ্যমে তৃণমূল পর্যায় নেতাকর্মীদের সাথে কথা বলেন। এবং করোনা-ভাইরাস থেকে সর্তক ও নিরাপদে থাকার জন্য পরামর্শ ও সমাজের অসহায় মানুষ পাশে থাকার জন্য আহ্বান করেন এ্যানি।

২৪ ঘন্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন