২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৭ মে ২০২০ www.24ghonta.news২৪ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৫ রমজান ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে চালকদের মাঝে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের ইফতার বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ । ১০:০৫ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি:::করোনার ঝুঁকি নিয়ে সারাদেশে পণ্য পরিবহন করে অর্থনীতির চাকা যারা সচল রেখেছেন সেইসব পণ্যবাহী যানের চালক- শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ।

আজ বৃহস্পতিবার (৭ মে) সংগঠনটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম এসপিপি, এনডিসি (অবঃ) এর দিক নির্দেশনায় সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরীর নের্তৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে ২০০ পণ্যবাহী পরিবহনের চালক সহকারীদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী, সংগঠনের সদস্য আক্তার হোসাইন, আবদুল হাদী দুলাল, আফজাল হোসাইন প্রমুখ।

আইন শৃঙ্খলায় সহযোগিতা করেন চট্টগ্রাম জেলা ট্রাফিক পুলিশ।

এই সময় সংগঠনের সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী বলেন, আমাদের সংগঠনের মূল কাজ পরিবহনের যাত্রী সাধারণের অধিকার রক্ষা করা, ভাড়া নৈরাজ্য বন্ধে যাত্রীদের সচেতনকরা, সড়ক দুর্ঘটনা রোধে যাত্রী সচেতনতা। এবার করোনা ভাইরাসের সংকটকালে আমরা লক্ষ্য করেছি যে ৭০ লাখ পরিবহন শ্রমিক খুবই কষ্টে জীবন যাপন করছে। সারাদেশে হোটেল রেস্তোরাঁসহ সব দোকান বন্ধ থাকায় অর্থনীতির চাকা সচল রাখায় কর্মরত পণ্যবাহী যানের চালক ও শ্রমিকরা সড়ক মহাসড়কে অনাহারে গাড়ী চালিয়ে যাচ্ছে। এইসব বিষয় চিন্তা করে ১০ রমজান থেকে প্রতিদিন সড়ক মহাসড়ক, রেল স্টেশন সহ বিভিন্ন যায়গায় পরিবহনের চালক – শ্রমিক, পথচারী, ভিক্ষুক, ভবঘুরে রোজাদার ব্যক্তিদের ইফতার প্রদান করছে সংগঠনটি।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন