২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৮ মে ২০২০ www.24ghonta.news২৫ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৬ রমজান ১৪৪১ হিজরি

নোবিপ্রবিতে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৮ মে, ২০২০ । ১২:০২ দুপুর

করোনা ভাইরাস পরীক্ষার জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আরটি-পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে ২০১৯) সকালে একাডেমিক ভবন -০১ এর ৫ম তলায় মাইক্রোবায়োলজি বিভাগে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. দিদার-উল-আলম।

অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ বলেন, অনুজীববিজ্ঞান বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে আগামী সোমবার থেকে নমুনা পরীক্ষা শুরু করা হবে। একসাথে ৯২ টি নমুনা পরীক্ষা করা যাবে। এইভাবে ২৪ ঘন্টায় প্রায় ৫০০ নমুনা পরীক্ষা করা যাবে। ল্যাবের কার্যক্রম ২৪ ঘন্টাই চালু থাকবে । এজন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করে প্রশিক্ষিত ৪০ জন ভলান্টিয়ার নেয়া হচ্ছে। যথাযথ সিকিউরিটির ব্যবস্থা নেয়া হয়েছে যাতে কেউ ইনফেক্টেড না হয়। সার্বিক সহযোগিতার জন্য তিনি বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সংরক্ষিত মহিলা আসনের এমপি (কুমিল্লা) কাজী সেলিনা ইসলাম, নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা: মমিনুর রহমান, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজনুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ।

২৪ ঘন্টা/এম আর/অনামিকা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন