২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৮ মে ২০২০ www.24ghonta.news২৫ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৬ রমজান ১৪৪১ হিজরি

দেশে আরও ১৪৪ পুলিশ সদস্যের করোনা শনাক্ত,মোট ১৪২৯

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৮ মে, ২০২০ । ৪:০৮ বিকাল

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪৪ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪২৯ জন।

গতকাল আক্রান্তের মোট সংখ্যা ছিল ১ হাজার ২৮৫ জন। আর করোনা-যুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন ছয় পুলিশ সদস্য।

ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ শুক্রবার (৮ মে) এ তথ্য আপডেট করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ৭০৮ জন। আক্রান্তদের মধ্যে মাঠ-পর্যায়ের পুলিশ সদস্যই বেশি।

ডিএমপি জানায়, করোনায় মাঠ পর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুইজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ৪৭২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

আক্রান্তদের সংস্পর্শে আসায় ২ হাজার ৮১৪ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ পর্যন্ত ৯৬ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে সর্বশেষ স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৩৪ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ২০৬ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২১০১ জন।

২৪ ঘন্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন