২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৮ মে ২০২০ www.24ghonta.news২৫ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৬ রমজান ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে দুই নারীসহ আরও ৫ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৮ মে, ২০২০ । ৩:৫৪ বিকাল

কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রতিনিধি::: সীতাকুণ্ডে নতুুুন করে আরও ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে দুইজন নারীও রয়েছে।

শুক্রবার (৮ মে) চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা.হাসান শাহরিয়ার কবির জানান, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে বৃহস্পতিবার ৬১টি নমুনা পরীক্ষা করার পর ৪০টি নমুনা পজেটিভ এসেছে। তার মধ্যে সীতাকুণ্ড উপজেলায় রয়েছে ৫ জন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নুর উদ্দীন রাশেদও বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে পুরো উপজেলায় মোট আক্রান্ত ১২ জন।

আক্রান্তদের মধ্যে উপজেলার ছোট কুমিরায় ১ জন, ভাটিয়ারীতে ১ জন, পৌরসভায় ২ জন এবং বারৈয়াঢালায় ১ জন। তাদের মধ্যে কুমিরা এবং ভাটিয়ারীর আক্রান্ত দুইজন মহিলা বলে জানা গেছে।

ইতোমধ্যে আক্রান্তদের বাড়ি ও আশপাশ এলাকায় লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

সীতাকুণ্ডে এ পর্যন্ত ১২ জন আক্রান্তদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

২৪ ঘন্টা/এম আর/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন