২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৮ মে ২০২০ www.24ghonta.news২৫ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৬ রমজান ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে একদিনে দুই নারীসহ ৫ জন করোনা আক্রান্ত : মোট ১২,সুস্থ ৩ জন

সীতাকুণ্ডে নতুন আরো ৫ জন করোনা আক্রান্ত
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৮ মে, ২০২০ । ৪:০৯ বিকাল

২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ।

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা.হাসান শাহরিয়ার কবির ২৪ ঘণ্টা ডট নিউজকে জানান, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে বৃহস্পতিবার ৬১টি নমুনা পরীক্ষা করার পর ৪০টি নমুনা পজেটিভ এসেছে। তার মধ্যে সীতাকুণ্ড উপজেলায় রয়েছে ৫জন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক মো. নুর উদ্দীন রাশেদও বিষয়টি নিশ্চিত করেছেন। এনিয়ে পুরো উপজেলায় মোট আক্রান্ত সংখ্যা দাড়িয়েছে ১২ জনে।

একদিনে নতুন করে আক্রান্তদের মধ্যে উপজেলার ছোট কুমিরায় ১ জন, ভাটিয়ারীতে ১ জন, পৌরসভায় ২ জন এবং বারৈয়াঢালায় ১ জন। তাদের মধ্যে কুমিরা এবং ভাটিয়ারীর আক্রান্ত দুইজন মহিলা বলে জানা গেছে।

ইতোমধ্যে আক্রান্তদের বাড়ি ও আশপাশ এলাকায় লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। সীতাকুণ্ডে এ পর্যন্ত ১২ জন আক্রান্তদের মধ্যে তিনজন সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

২৪ ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন