২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৮ মে ২০২০ www.24ghonta.news২৫ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৬ রমজান ১৪৪১ হিজরি

রাউজানে ব্যাক্তিগত উদ্দ্যেগে খাদ্য সামগ্রী দিলেন উপজেলা আ:লীগ নেতা শ্যামল পালিত

রাউজানে খাদ্য সামগ্রী বিতরণ শ্যামল পালিত
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৮ মে, ২০২০ । ১০:০৫ রাত

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের রাউজানে উপজেলার পূর্ব চিকদাইর গ্রামের ৫১ টি গরীব দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ ৮ মে শুক্রবার সকালে পূর্ব চিকদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কুমার পালিত।

সম্পূর্ণ ব্যক্তিগত উদ্দ্যোগে বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারের জন্য ছিলো ১০ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কেজি আটা, ১ কেজি লবন, ৫০০ গ্রাম সুজি, সাবান ও ২০০ গ্রাম চাপাতাসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।

এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, ইউপি সদস্য প্রদীপ দাশ, শিক্ষক নরেন্দ্র লাল সরকার, দিপংকর চৌধুরী, বিধু রানী ধরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন