২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৮ মে ২০২০ www.24ghonta.news২৫ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৬ রমজান ১৪৪১ হিজরি

চট্টগ্রামে আরও ১১ জনের করোনা শনাক্ত,রামগঞ্জ ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৮ মে, ২০২০ । ১১:১৩ রাত

২৪ ঘণ্টা ডট নিউজ:::চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ১৮৩ টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে নগরীতে ৯ এবং দুই উপজেলায় ২ জন রয়েছেন।

এছাড়া ভিন্ন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে দুই জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (৮ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৩টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে ২০৮ জন।

বিআইটিআইডির পরীক্ষায় চট্টগ্রামের শহরে আক্রান্তরা হলেন:- চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে ৪০ বছর বয়সী পুরুষ, মুরাদনগর অক্সিজেন ৫০ বছর বয়সী পুরুষ, সল্টগোলা ইপিজেড ৪৫ বছর বয়সী পুরুষ, কদমতলী ৪০ বছর বয়সী পুরুষ, দেওয়ানহাট ৪৮ বছর বয়সী পুরুষ, হালিশহরে ৪০ ও ৪২ বছর বয়সী দুই পুরুষ, বাচা মিয়া রোড পাহাড়তলী ৬৫ বছর বয়সী পুরুষ এবং পার্কভিউ হাসপাতালের ৭৬ বছর বয়সী রোগীর করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের ২৮ বছর বয়সী যুবকের দ্বিতীয়বার পরীক্ষায়ও করোনা শনাক্ত হয়েছে।

নগরীর বাইরে জেলার মধ্যে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৫ বছর বয়সী এক কর্মচারী। সাতকানিয়ার মাদারসা এলাকার ৩৮ বছর বয়সী মহিলা।

রামগঞ্জে ১৮ এবং ৩৮ বছর বয়সী দুই পুরুষ।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের তেরো জন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন