২৪ ঘন্টা নিউজ
শনিবার ৯ মে ২০২০ www.24ghonta.news২৬ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৭ রমজান ১৪৪১ হিজরি

সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাক চালকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৯ মে, ২০২০ । ১২:২৩ রাত

নীলফামারী প্রতিনিধি::: নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরশাদ হোসেন (৩৫) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সৈয়দপুর চামড়া গুদাম নিবাসী হযরতের ছেলে আরশাদ হোসেন (৩৫) সৈয়দপুর টার্মিনাল এলাকায় একটি গ্যারেজে নিজের ট্রাকের চাকা পাল্টানোর কাজ করছিলেন। এসময় হঠাৎ বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে ট্রাকের ওপর পড়লে আরশাদ হোসেন বিদ্যুতায়িত হয়ে ঝলসে যায়। তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রংপুরে নিয়ে যাওয়ার পথেই আরশাদ হোসেনের মৃত্যু হয়। আরশাদ হোসেন নিজেই তার ট্রাক চালাতেন।

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

২৪ ঘন্টা/এম আর/সুজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন