২৪ ঘন্টা নিউজ
শনিবার ৯ মে ২০২০ www.24ghonta.news২৬ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৭ রমজান ১৪৪১ হিজরি

কক্সবাজারে একদিনে আরও ৬ জনের করোনা শনাক্ত

কক্সবাজারে করোনা পজেটিভ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৯ মে, ২০২০ । ৬:৩২ সন্ধ্যা

২৪ ঘণ্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে মেডিকেল কলেজের ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৪৬ জনের করোনা স্যাম্পল টেস্টের মধ্যে ৬ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।

বাকী ১৪০ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়। পজেটিভদের মধ্যে চকরিয়া ৪, উখিয়া ১ ও টেকনাফ উপজেলার ১ জন।

আজ শনিবার (৯মে) কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্যটি নিশ্চিত করেছেন।

কক্সবাজারে এ পর্যন্ত করোনা পজেটিভের সংখ্যা দাড়ালো ৮০ জনে।

২৪ ঘণ্টা/ইসলাম মাহমুদ/আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন