২৪ ঘন্টা নিউজ
রবিবার ১০ মে ২০২০ www.24ghonta.news২৭ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৮ রমজান ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে নতুন করে আরো দুইজন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ১৪

সীতাকুণ্ডে নতুন আরো ১ জন করোনা আক্রান্ত
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২০ । ১:০০ রাত

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি:::সীতাকুণ্ডে নতুন করে আরো দুইজন করোনায় আক্রান্ত হয়েছে। এই নিয়ে গত তিনদিনে সীতাকুণ্ডে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ব্যক্তির একজন পেশায় কাঁচামাল ব্যবসায়ী অপরজন নারী।

আক্রান্ত নারীর বাড়ি কালুশা নগর এলাকায়। তিনি কামাল উদ্দিনের ভাড়াটিয়া। গত ৬ মে তাহার স্বামী বিল্লালের পজিটিভ শনাক্ত হয়।

বর্তমানে বিআইটিআইডি হাসপাতলের কোভিড -১৯ করোনা ভাইরাস ওয়ার্ডে ভর্তি আছেন ঔ নারী। দ্বিতীয়জন উপজেলার ছোটদারগারহাট পূর্ব লালা নগর এলাকার মোঃ জাহাঙ্গীর এর পুত্র তার বয়স (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোঃ নুর উদ্দিন রাশেদ।

সর্বশেষ তথ্য মতে সীতাকুণ্ডে মোট করোনা আক্রান্ত ১৪ জন, সুস্থ হয়েছেন ২ জন, প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে ৮৫৩ জন, আইসোলেশনে আছে ১১জন।

আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও জনসাধারণের মধ্যে সচেতনতার বালাই নেই, আর সামাজিক দূরত্বকে উপেক্ষা করে প্রতিনিয়ত হাট বাজারে ভিড় করছে লোকজন।

২৪ ঘন্টা/এম আর/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন