২৪ ঘন্টা নিউজ
রবিবার ১০ মে ২০২০ www.24ghonta.news২৭ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৮ রমজান ১৪৪১ হিজরি

এক দিনে দেশে করোনায় মৃত্যু ১৪, নতুন আক্রান্ত ৮৮৭ জন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২০ । ২:৪৪ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ : প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) এক দিনে দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ২২৮ জন।

এছাড়া নতুন করে আরও ৮৮৭ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৪৬৫৭ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

রবিবার (১০ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫৭৩৮টি এবং নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬৪২টি।

এছাড়া নতুন করে ২৩৬ জনসহ মোট ২ হাজার ৬৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন