২৪ ঘন্টা নিউজ
রবিবার ১০ মে ২০২০ www.24ghonta.news২৭ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৮ রমজান ১৪৪১ হিজরি

চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের নিরাপদ সড়ক চাই’র খাদ্য সামগ্রী সহায়তা প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২০ । ৫:৪৪ সন্ধ্যা

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

এর ধারাবাহিকতায় আজ ১০ মে রবিবার নগরীর মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শ্রমিকদের সংগঠনের প্রতিনিধিদের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ পুর্বক সংক্ষিপ্ত আলোচনা সভা নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এসএম আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব ও সাংগঠনিক সম্পাদক মোঃ এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সহ-সভাপতি ও ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী, সহ-সভাপতি ও চট্টগ্রাম ডেকোরেশন মালিক সমিতির সভাপতি হাজী মোঃ শাহাবুদ্দিন, নির্বাহী সদস্য টিংকু বড়ুয়া, সনৎ তালুকদার, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, আমরা প্রত্যেকের অবস্থান থেকে যদি নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হই তবে সড়ক দুর্ঘটনা অনেকাংশে রোধ হবে। সচেতনতার আলোতে সবাই যেন আলোকিত হই, সচেতনতার বানী যেন সবাই মেনে চলি।

বক্তারা আরও বলেন, করোনার প্রভাবে প্রচুর পরিবহন শ্রমিক বেকার। তাদের কাজ নেই। ঘরে নেই খাবার। এ ধরনের অভাবী ও অনাহারি মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়াটাই এখন মানবিক দায়িত্ব বলে মনে করি আমরা।

এসব খাদ্য সামগ্রী (প্রতি প্যাকেটে দেওয়া হয়েছে দশ কেজি চাউল, এক কেজি ডাল, দুই কেজি আলু, দুই কেজি পেয়াজ, এক কেজি লবণ ও এক কেজি আটা)।

নগরের বিভিন্ন এলাকায় দুইশত পঞ্চাশ জন পরিবহনের শ্রমিকের হাতে তুলে দেওয়া হয় এসব খাদ্য সামগ্রী।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন