২৪ ঘন্টা নিউজ
রবিবার ১০ মে ২০২০ www.24ghonta.news২৭ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৮ রমজান ১৪৪১ হিজরি

লক্ষ্মীপুর এ আরো ৩ করোনা রোগী শনাক্ত,মোট ৬১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২০ । ৭:১৪ রাত

লক্ষ্মীপুর প্রতিনিধি : লকডাউন শীতল হওয়ার পর থেকেই লক্ষ্মীপুরে হু হু করে বেড়েই চলেছে করোনা ভাইরাস এর রোগী। জেলায় নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ রবিবার (১০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফফার। এ নিয়ে জেলায় মোট ৬১ জন করোনারোগী শানাক্ত হলো।

সিভিল সার্জন জানান, জেলায় মোট আক্রান্তদের মধ্যে সদরে ২৪ জন, রায়পুরে ৪ জন, রামগঞ্জে ১৯ জন, কমলনগর ৭ জন ও রামগতিতে ৮ জন। শনাক্ত হওয়ার আগেই একজন মারা যায়। এদের মধ্য ১৪ জন ‍সুস্থ হয়েছেন।

২৪ ঘন্টা/এম আর/আকাশ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন