২৪ ঘন্টা নিউজ
রবিবার ১০ মে ২০২০ www.24ghonta.news২৭ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৮ রমজান ১৪৪১ হিজরি

করোনায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদারের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২০ । ১১:০৪ রাত

২৪ ঘণ্টা ডট নিউজ। ঢাকা ডেস্ক :করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন জামালপুর-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, বিএনপি জোট সরকারের আমলের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবির তালুকদার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১০ মে) দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান।

তার ছোট ভাই ফরিদুল কবীর তালুকদার শামীম জানিয়েছেন, তিনি জ্বরে আক্রান্ত হলে গত ৫ মে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুর ২ টায় তার অবস্থার অবনতি হয়। পরে তিনি মারা যান।

আনোয়ারুল কবিরের চাচাতো ভাই জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের রোগতত্ত্ব বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার জানান, আনোয়ারুল কবির তালুকদার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন।

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ভাতিজা আনোয়ারুল কবির তালুকদার। ২০০১ সালে বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জোট সরকারের প্রথমদিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন।

পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। যদিও পরবর্তী সময়ে বিএনপি ছেড়ে দেন আনোয়ারুল কবীর তালুকদার। যোগ দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি)।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন