২৪ ঘন্টা নিউজ
সোমবার ১১ মে ২০২০ www.24ghonta.news২৮ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৯ রমজান ১৪৪১ হিজরি

২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ১০৩৪, মৃত্যু ১১,সুস্থ ২৫২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১১ মে, ২০২০ । ২:৩৭ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩৯ জন।

এছাড়া নতুন করে আরও ১০৩৪ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৫৬৯১ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

সোমবার (১১ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৭২০৮ টি এবং নমুনা সংগ্রহ করা হয়েছে ৭২৬৭ টি।

এছাড়া নতুন করে ২৫২ জনসহ মোট ২ হাজার ৯০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

মৃত্যুবরণ করা ১১ জনের মধ্যে ৫ জন পুরুষ এবং ৬ জন মহিলা।

দেশে করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন