২৪ ঘন্টা নিউজ
সোমবার ১১ মে ২০২০ www.24ghonta.news২৮ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১৯ রমজান ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডের মাদ্রাসা থেকে অধ্যক্ষ নুরুল কবিরকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ

সীতাকুণ্ডে মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১১ মে, ২০২০ । ৮:৫৬ রাত

২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড যুবাইদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার প্রধান মাওলানা নুরুল কবিরকে সাময়িকভাবে বরখাস্ত করেছে মাদ্রাসা কৃর্তপক্ষ।

আজ ১১ মে (সোমবার) যুবাইদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার গভর্ণিং বডির পক্ষে পৌর মেয়র, মুক্তিযুদ্ধা আলহাজ্ব বদিউল আলম এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এর আগে মানবতা বিরোধী অভিযোগে অভিযুক্ত মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গ্রেফতার হয়েছিলেন এ মাদ্রাসা শিক্ষক।

উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম মাওলানা নুরুল কবিরের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়েরের প্রেক্ষিতে গত সোমবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করেছিলো।

২৪ ঘণ্টা/কামরুল দুলু/আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন