২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১২ মে ২০২০ www.24ghonta.news২৯ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২০ রমজান ১৪৪১ হিজরি

সিলেট কারাগারে করোনায় দেশের প্রথম কারাবন্দির মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২০ । ১০:০৩ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ। সিলেট ব্যুরো : সিলেট কেন্দ্রীয় কারাগারে করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশের প্রথম কারাবন্দির মৃত্যু হয়েছে। রোববার করোনার উপসর্গ নিয়ে এক হত্যা মামলার আসামি মৃত্যু হয়।

ওই বন্দির বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। তিনি কানাইঘাট থানার একটি খুনের মামলায় গত দুই মাস ধরে কারাগারে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি জানান, রোববার করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান। করোনার উপসর্গ থাকায় এদিন তার শরীরের নমুনা সংগ্রহ করে ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।

সোমবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট করোনা পজিটিভ আসে।

জানা গেছে, কানাইঘাট উপজেলায় একটি খুনের মামলায় গত ৫ মার্চ তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। গত ৮ মে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন গত রোববার তিনি মারা যান।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন