২৪ ঘণ্টা ডট নিউজ। ঢাকা ডেস্ক : করোনা ভাইরাসের মতো উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
মহাপরিচালক নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ডা. আজাদ জানান, করোনার বিষয়টি নিশ্চিত হতে তাঁর নমুনা পরীক্ষার প্রক্রিয়া চলছে। বর্তমানে করোনাভাইরাসের মতো উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।
ইতিমধ্যেই তাঁর পরিবারের একজন সদস্যের নমুনা পরীক্ষার ফলে পজিটিভ এসেছে বলে জানান তিনি।
২৪ ঘণ্টা/এম আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২০ । ১:৪৬ দুপুর