২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৩ মে ২০২০ www.24ghonta.news৩০ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২১ রমজান ১৪৪১ হিজরি

সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বৃদ্ধি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৩ মে, ২০২০ । ৭:৩৪ রাত

২৪ ঘণ্টা ডট নিউজ:করোনাভাইরাসের বিস্তার রোধে সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হয়েছে। ছুটি বাড়ানোর এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এর আগে, গতকাল ( ১২ মে, মঙ্গলবার) তিনি বলেছিলেন, করোনার প্রাদুর্ভাব বাড়তে থাকায় এবং ঈদের আগে মাত্র ৪ কর্মদিবস থাকায় অফিসগুলো না খুলে সাধারণ ছুটি ঈদ পর্যন্ত বাড়তে পারে।

ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২১ মে শবে কদরের ছুটি রয়েছে, ২২ মে এবং ২৩ মে সাপ্তাহিক ছুটি এবং ২৪ থেকে ২৬ মে পর্যন্ত ঈদের ছুটি রয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি-বেসরকারি অফিস প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। পরবর্তীতে তা কয়েক দফায় ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন