২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৪ মে ২০২০ www.24ghonta.news৩১ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২২ রমজান ১৪৪১ হিজরি

ভোক্তা অধিদফতরের উপ-পরিচালক শাহরিয়ার করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০ । ৮:১৯ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ:জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের আলোচিত কর্মকর্তা মনজুর মোহাম্মদ শাহরিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৩ মে) রাতে মনজুর মোহাম্মদ শাহরিয়ার নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে বলে জানান তিনি।

তিনি বলেন, দুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ দেখা দিলে সকালে রাজধানীর একটি হাসপাতালে পরীক্ষার জন্য যাই। তারা নমুনা সংগ্রহ করে। বিকালে হাসপাতাল থেকে ফোনে রেজাল্ট পজিটিভ এসেছে জানানো হয়।

আজ সকালে অফিসিয়াল রিপোর্ট দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ফোনে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে হোম কোয়ারেন্টিনে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বর্তমানে অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক হিসেবে কর্মরত আছেন।

করোনা ঝুঁকি নিয়েই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন মাঠে অভিযান করেছেন তিনি।

রোজায় যেন অসাদু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম না বৃদ্ধি করে সেজন্য প্রতিদিন পাইকারি খুচরা বাজার ও বিভিন্ন আড়তে অভিযান চালিয়ে গেছেন। মাস্ক, হ্যান্ডগ্লাভস ও স্যানিটাইজার বেশি দামে বিক্রি হচ্ছে কিনা তার নজরদারিতে নিয়মিত বিভিন্ন সুপারশপ ও ফার্মেসিতে অভিযান চালিয়েছেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন