২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৪ মে ২০২০ www.24ghonta.news৩১ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২২ রমজান ১৪৪১ হিজরি

মিরসরাইতে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত চালকের সহকারী

সড়ক দুর্ঘটনায় মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০ । ১২:০৮ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে কাভার্ডভ্যান চালকের সহকারি। আজ ১৪ মে বৃহস্পতিবার ভোর চারটায় সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাদামতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মহাসড়কে আগে থেকে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলিই প্রান হারান কাভার্ডভ্যানের সহকারী (২২)। তবে স্থানীয়রা কেউই তাৎক্ষনিক তার নাম জানাতে পারেনি।

এদিকে এ ঘটনার পর চালক পালিয়ে গেছে বলে জানায় । খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার তানভীর হোসেন ২৪ ঘণ্টা ডট নিউজকে জানান, চট্টগ্রাম গামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১১-৩৪৫৩) নিয়ন্ত্রন হারিয়ে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালকের সহকারীর মৃত্যু হয়।

২৪ ঘণ্টা/আশরাফ উদ্দিন/আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন