যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১ টি চোরাই মোটরসাইকেলসহ আমজাদ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে বেনাপোল বলফিল্ডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক আমজাদ বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানানো হয়,বুধবার বিকেলে লালমিয়া সুপার মার্কেটের সামনে থেকে ১টি মোটরসাইকেল চুরি হয়। থানায় হাসানুজ্জান নামে এক ব্যক্তি মোটরসাইকেল চুরির অভিযোগে অভিযোগ দায়ের করে।তারই ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)শফি আহমেদ রিয়েল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল বলফিল্ডের সামনে অভিযান পরিচালনা করে।
এই সময় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য আমজাদকে গ্রেফতার করা হয়েছে।
এই ব্যাপারে বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফি আহমেদ রিয়েল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় গ্রেফতারকৃতর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
২৪ ঘণ্টা/এম আর/নিলয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০ । ৩:৫৪ বিকাল