২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৪ মে ২০২০ www.24ghonta.news৩১ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২২ রমজান ১৪৪১ হিজরি

বেনাপোল চেকপোস্ট দিয়ে সাড়ে ৩ হাজার পাসপোর্টধারী যাত্রী দেশে ফিরেছে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০ । ৬:০২ সন্ধ্যা

২৪ ঘণ্টা ডট নিউজ।নিলয় ধর, (বেনাপোল) যশোর প্রতিনিধি:ভারতে বেড়াতে যাওয়া ও চিকিৎসা শেষে আটকে পড়া ১৭৭ জন বাংলাদেশী দেশে ফিরেছেন। মঙ্গলবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যান্ত তারা দেশে প্রবেশ করেন।

এর আগে গত সোমবার পর্যন্ত বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ৩৩৫৪ জন নারী-পুরুষ ও শিশু দেশে ফিরে আসে।

এদের সকলকে যশোরের ঝিকরগাছার গাজির দরগাহ ও বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টোইনে রাখা হয়।

এই নিয়ে অর্থাৎ গত ৩৬ দিনে দেশে ফিরল ৩ হাজার ৫ শত ৩১ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী। এসময়ের মধ্যে ৭ জন পাসপোর্ট যাত্রী ভারতে চিকিৎসা নিতে যাওয়ায় মৃত্যুবরণ করেন।

সারা বিশ্বে মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় গত (৬ এপ্রিল) সরকার ঘোষণা দেয় বিদেশ থেকে যারা দেশে ফিরবে তারা সংশ্লিষ্ট প্রশাসনের তত্ত¡াবধানে নিয়োজিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবে। তারই ধারাবাহিকতায় ০৬ এপ্রিল থেকে ১৩ মে সোমবার পর্যন্ত ভারত থেকে ৩৫৩১ জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছেন। এর মধ্যে (৭ জনের মৃত দেহ) ছিলো। সকলকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টোইনে রাখা হয়েছে। এর মধ্যে যারা ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করেছে এবং কোভিড-১৯ শনাক্ত হননি তারা বাড়ি ফিরে গেছে। বাকিরা এখনও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে।

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানিয়েছেন, ভারত থেকে ফেরত আসা পাসপোর্ট যাত্রীদের ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে পাঠিয়ে দেওয়া হচ্ছে নিকটস্থ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।

মঙ্গলবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত সময়ে এ পথে ভারত থেকে চিকিৎসা ও ভ্রমন শেষে দেশে ফেরা ১৭৭ জন নারী-পুরুষ ও শিশুকে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা যশোরের ঝিকরগাছা থানার গাজির দরগাহ মাদ্রাসায় কোয়ারেন্টাইনে নিয়ে গেছেন।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল জানিয়েছেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারত থেকে ফেরত আসা পাসপোর্ট যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৪ দিন রাখা হচ্ছে। যেসব যাত্রী দেশে এসেছে তাদের আমরা (যশোর-বেনাপোল) মহাসড়কের গাজিরদরগাহ নামক ১টি মাদ্রাসায় রেখেছি। সেখানে তারা ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর যদি কারো শরীরে করোনা সংক্রামক ধরা না পড়ে তাহলে সরাসারি বাড়ি চলে যাবে।

তবে নির্ভরযোগ্য সুত্র জানানো হয়, ভারতে চিকিৎসা শেষে অনেকে এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে না থাকার জন্য অপরাগতা প্রকাশ করলে তাদের কাগজ পত্র যাচাই বাছাই করে বাড়িতে বিশেষ ব্যাবস্থায় কোয়ারেন্টাইনে থাকার জন্য পাঠানো হচ্ছে। তবে ওই এলাকার প্রশাসনকে ওইসব ভারত ফেরত লোকদের ব্যাপারে অবহিত করা হচ্ছে। যেন তারা ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন