২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৪ মে ২০২০ www.24ghonta.news৩১ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২২ রমজান ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০ । ৮:১৫ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি:চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার কুমিরা কুমিরাস্থ ঘাটঘর এলাকার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ সালাউদ্দিন ( ৩০)।

সে বাঁশবাড়িয়াস্থ মধ্যম আকিলপুর গ্রামের মৃত সাবেরুল্লাহ এর পুত্র। নিহত সালাউদ্দিন একজন কাপড় ব্যবসায়ী বলে জানা যায়।

বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানা যায়, সালাউদ্দিন মোটর সাইকেল যোগে চট্টগ্রাম শহর থেকে বাড়ির উদ্যেশে যাওয়া পথে কুমিরা এলাকায় ঢাকামূখী একটি দ্রুতগতির ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ট্রাকটি পালিয়ে যাওয়া আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছি।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন