২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৪ মে ২০২০ www.24ghonta.news৩১ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২২ রমজান ১৪৪১ হিজরি

কক্সবাজারে রোহিঙ্গাসহ আরও ১২ জন করোনা আক্রান্ত

কক্সবাজার ল্যাব করোনা টেস্ট
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০ । ৮:২৩ রাত

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে দুই রোহিঙ্গাসহ ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

তাদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৯ জন, চকরিয়া উপজেলায় ১ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২ জন।
এনিয়ে কক্সবাজার জেলায় বৃহস্পতিবার (১৪ মে) পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৩২ জন।

এদিন ১৮৬ জনের স্যাম্পল টেস্টের মধ্যে তাদের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।
এছাড়া ৫ জন পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট ‘পজেটিভ’ হয়েছে।
বাকী ১৬৯ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ হয়।

কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) পর্যন্ত কক্সবাজার মেডিকেলে ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সেখানে বান্দরবানের ৯ জন, চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া ৭ জন।

তাছাড়া প্রথমবারের মতো দুইজন রোহিঙ্গার করোনা ধরা করেছে।

করোনা পজেটিভ হওয়া ১২৯ জনের মধ্যে চকরিয়া উপজেলায় ৩৭ জন, কক্সবাজার সদর উপজেলায় ৩৫ জন, পেকুয়া উপজেলায় ২০ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, উখিয়া উপজেলায় ১৪ জন, টেকনাফ উপজেলায় ৭ জন, রামু উপজেলায় ৪ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২ জন।
গত ৪৪ দিনে কক্সবাজার মেডিকেলের পিসিআর ল্যাবে মোট ৩ হাজার ৩৬২ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে।

এ পর্যন্ত একজন রোগী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।তিনি রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ এর স্ত্রী।
মোট ৩৩ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২৪ ঘণ্টা/এম আর/মাহমুদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন