২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৫ মে ২০২০ www.24ghonta.news১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৩ রমজান ১৪৪১ হিজরি

হাটহাজারীতে হাসপাতালের সেবিকাসহ ৩ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৫ মে, ২০২০ । ৩:৪৩ বিকাল

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: হাটহাজারীতে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জন করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

যার মধ্যে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিক ও পরিচ্ছন্ন কর্মী এবং পৌরসভার মিরের হাট এলাকার এক শিশু রয়েছে।

করোনা শনাক্ত হওয়া সেবিকার বয়স ২৮ বছর, পরিচ্ছন্ন কর্মীর বয়স ৪৫ বছর এবং শিশুটির বয়স ১২ বছর। প্রশাসন করোনা শনাক্তদের বাড়ি লকডাউন করেছে।

গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জন করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমতিয়াজ হোসাইন বলেন, করোনা আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা ও পরিচ্ছন্ন কর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে এবং শিশুটি হোম আইসোলেশনে রয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন