২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৫ মে ২০২০ www.24ghonta.news১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৩ রমজান ১৪৪১ হিজরি

২৪ ঘণ্টায় চট্টগ্রাম শহরে ৫৮ ও উপজেলায় ১০ জনের করোনা শনাক্ত

করোনা চট্টগ্রাম জেলা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৫ মে, ২০২০ । ১১:২৫ রাত

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৬৮ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

এর মধ্যে চট্টগ্রাম শহরে ৫৮ জন এবং জেলায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের ১ম ল্যাব ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ২৫৫টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে মহানগরে ১৩, আনোয়ারা ২, সীতাকুণ্ড ২ এবং ভিন্ন জেলায় ৮ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে (সিভাসু) ১০০ টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের হাটহাজারীতে ৩ ও চন্দনাইশে ১ জন। এছাড়া নোয়াখালীর ৫ জন,লক্ষ্মীপুর ৩ জন এবং চাঁদপুরের ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১০৯টি নমুনা পরীক্ষা করে নগরীতে ৪৫, সীতাকুণ্ডে ১ ও বোয়ালখালীতে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রাম জেলার ২১টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয়নি।

আজ শুক্রবার (১৫ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৪৮৫টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৮ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৬৪১ জন।

বিআইটিআইডির পরীক্ষায় নগরীর করোনা আক্রান্তরা হলো:হালিশহর ২, অলংকার ১, মা ও শিশু হাসপাতাল ১, দামপাড়া পুলিশ লাইন ৫, ফিল্ড হাসপাতাল ১,নআগ্রাবাদ হাজীপাড়া ১, দেওয়ান হাট ১ এবং বিআইটিআইডি ১জন

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩১ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ জন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন