২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৬ মে ২০২০ www.24ghonta.news২ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৪ রমজান ১৪৪১ হিজরি

টেকনাফে বন্দুকযুদ্ধে ৬ মামলার আসামি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৬ মে, ২০২০ । ৯:৫৭ সকাল

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরিফুল ইসলাম ওরফে আরিফ (২২) নামের এক যুবক নিহত হয়েছে।

শনিবার (১৬ মে) সেহেরির সময় ভোর ৩টার দিকে সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়া মৎস্যঘাটে এ ঘটনাটি ঘটে।

নিহত আরিফ টেকনাফ সদরের ৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য নুরুল ইসলামের ছেলে।

আরিফ হত্যাসহ অর্ধডজনের বেশী মামলার পলাতক আসামী বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ দাবি, বন্দুকযুদ্ধে তাদের ৩ সদস্য আহত হয়েছে।

তারা হলেন- এএসআই রামধন দাশ, সাইফুদ্দিন ও কনস্টেবল রমন দাশ।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, আরিফুল ইসলাম দলবল নিয়ে মহেষখালীয়া পাড়া মৎস্যঘাট এলাকায় অবস্থানের খবরে পুলিশ সেখানে অভিযানে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় সন্ত্রাসীদের সাথে পুলিশের গুলিবিনিময় হয়।

এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে আরিফের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন