২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৬ মে ২০২০ www.24ghonta.news২ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৪ রমজান ১৪৪১ হিজরি

রাউজানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৬ মে, ২০২০ । ৪:৩০ বিকাল

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
গৃহীত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় রাউজান উপজেলার উচাইটিলা ও কুকুচান টিলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠান শনিবার (১৬ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিকসন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা সহকারি কমিশনার(ভূমি)আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ।

উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা তৌহিদ তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুছ, হলদিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।

এ সময় সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। সমাজে ওরা নিজ মেধা ও যোগ্যতায় দিন দিন প্রতিষ্ঠিত হচ্ছে।

২৪ ঘণ্টা/এম আর/নেজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন