২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৬ মে ২০২০ www.24ghonta.news২ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৪ রমজান ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে ফার্মেসীসহ ৭ দোকানকে ৫৩ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৬ মে, ২০২০ । ৬:২৪ সন্ধ্যা

কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রতিনিধি:মাহে রমযান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সীতাকুণ্ডে বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে।

আজ শনিবার (১৬মে) সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত সীতাকুণ্ড উপজেলার
ভাটিয়ারী বাজার, বানুর বাজার, জলিল গেইটসহ বিভিন্ন এলাকায় উক্ত অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান।

অভিযান পরিচালনাকালে বিভিন্ন ওষুধের দোকানে (ফার্মেসী) মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে সাতটি মামলায় সাতজন দোকানীকে ৫৩ হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তার মধ্যে ভাটিয়ারী সততা ফার্মেসীকে ২০ হাজার টাকা, রয়েল ফার্মেসীকে ৫ হাজার টাকা, গিয়াস ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং বানুর বাজারের সিদ্দিক ফার্মেসীকে ১০ হাজার, সিরাজ ফার্মেসীকে ৭ হাজার, জসিম স্টোরকে
৫ শত এবং বি.আর.ডি.বি ফুডসকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

করোনা ভাইরাস এবং পবিত্র মাহে রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে এবং সরকারী নিয়ম নীতি পালন নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় এবং এটি চলমান থাকবে বলে জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়সহ সীতাকুণ্ড মডেল থানার পুলিশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন