২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৬ মে ২০২০ www.24ghonta.news২ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৪ রমজান ১৪৪১ হিজরি

করোনায় প্রাণ গেল অষ্টম পুলিশ সদস্য নঈমুলের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৬ মে, ২০২০ । ৮:১৬ রাত

করোনাভাইরাসে (কোভিড-১৯) পুলিশের আরেক সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম নঈমুল হক। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

করোনায় এই নিয়ে পুলিশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো আটজনে।

সদরদপ্তর জানায়, মৃত্যুবরণকারী পুলিশ সদস্যের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানার ফতেয়াবাদে। তিনি দুই কন্যা এবং এক পুত্র সন্তানের পিতা ছিলেন। নঈমুল হক ২০০২ পুলিশ সদস্য হিসেবে চাকরি শুরু করেন।

করোনাভাইরাসে মারা যাওয়ায় নিয়ম মেনে দামপাড়া পুলিশ লাইন্সে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সিএমপি কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন