পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের আখতার নামের এক কৃষকের ৮০ শতক ধান কেটে দিলেন যুবলীগ,ছাত্রলীগ নেতারা।
শনিবার (১৬ মে) সকালে প্রায় ৩৫জন নেতৃবৃন্দ এই ধান কাটায় অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবলীগ নেতা আবুল হাসনাত ফয়সাল।
আরও উপস্থিত ছিলেন আহম্মেদ, রায়হান উদ্দিন, নাঈম, সুশিল দেবনাথ, মামুন, সুমন, বাঁচা, রুহুল আমিন, কালু, অংশু দেবনাথ, উত্তম দেবনাথ, কাপলু দেবনাথ, পন্নি দেবনাথ, অপু প্রমুখ।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন মাননীয় হুইপের নির্দেশনায় আমরা কৃষকের ধান কাটতে মাটে নেমেছি, হুইপ মহোদয় নির্দেশ দিলে পটিয়ার যেকোন প্রান্তে এই করোনা মহামারিতে কোন কৃষকের ধান সময়ের অভাবে কাটতে না পারলে আমরা যুবলীগ, ছাত্রলীগ নেতারা ধান কেটে দিবো। এই দেশে কোন রকমের ফসল নষ্ট হবে না এবং বাংলাদেশে খাদ্য শস্যার অভাব থাকবে না।
২৪ ঘন্টা/এম আর/সনজয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৬ মে, ২০২০ । ৮:৪৬ রাত