২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৭ মে ২০২০ www.24ghonta.news৩ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৫ রমজান ১৪৪১ হিজরি

ডোমার-জলঢাকাসহ নীলফামারীতে আরও ২ জন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৭ মে, ২০২০ । ১০:১৯ সকাল

নীলফামারী প্রতিনিধি:নীলফামারীতে দিনে দিনে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা।

শনিবার (১৬ মে) রাতে আরও ২ জনের করোনা আক্রান্তের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে এক মেয়ে শিশু ও এক যুবক রয়েছে।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬১ জন।জেলা সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র মতে, নতুন করে জেলার করোনা শনাক্ত দুইজনের তথ্য পাওয়া গেছে। এ মধ্যে জেলার ডোমার উপজেলায় ঢাকা ফেরত ৩০ বছরের যুবক ও জলঢাকা উপজেলায় ১০ বছরের এক শিশু রয়েছে।

এ নিয়ে জেলায় ৬১ জন আক্রান্তের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে ১৫ জন নিজ নিজ বাড়ি ফিরেছেন।

২৪ ঘণ্টা/এম আর/সুজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন