২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৭ মে ২০২০ www.24ghonta.news৩ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৫ রমজান ১৪৪১ হিজরি

কক্সবাজারে ১ রোহিঙ্গাসহ ২২ জনের করোনা শনাক্ত

কক্সবাজারে করোনা পজেটিভ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৭ মে, ২০২০ । ৬:০৮ সন্ধ্যা

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে রোববার (১৭ মে) ১৮৪ জনের করোনার নমুনা টেস্ট করা হয়।
এদের মধ্যে ২২ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। এছাড়া কক্সবাজার সদর উপজেলার ১জন পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। বাকী ১৬১ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শনাক্ত ২২জন মধ্যে কক্সবাজার সদরে ৯ জন, পেকুয়া ১ জন, উখিয়া ৪জন ও
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৬জন এবং  একজন রোহিঙ্গা শরনার্থী।

এনিয়ে কক্সবাজার জেলায় রোববার ১৭মে পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৯০ জন।

এদেরমধ্যে চকরিয়া উপজেলায় ৬০ জন, কক্সবাজার সদর উপজেলায় ৫০ জন, পেকুয়া উপজেলায় ২৪ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, উখিয়া উপজেলায় ২৬ জন, টেকনাফ উপজেলায় ৭ জন, রামু উপজেলায় ৪ জন, কুতুবদিয়া উপজেলায় ২ জন এবং রোহিঙ্গা শরনার্থী ৫জন।

২৪ ঘণ্টা/এম আর/মাহমুদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন