২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৮ মে ২০২০ www.24ghonta.news৪ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৬ রমজান ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডের সোনাইছড়িতে মনির চেয়ারম্যানের পক্ষ থেকে সবজি বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ মে, ২০২০ । ৭:৩৮ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির আহমেদ এর ব্যক্তিগত পক্ষ থেকে পবিত্র মাহে রমজান ও করোনা যুদ্ধে কর্মহীনের মাঝে সবজি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) বিকালে সোনাইছড়ির ২ ও ৩ ওয়ার্ডের বিভিন্ন পেশার কর্মহীন নারী-পুরুষের মাঝে বিনামূল্যে আলু, মিষ্টি কুমড়া, বরবটি, করলা, শশা, লেবু, পটল, টমেটো, ও কলমি শাক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ. ম. ম দিলশাদ।

অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য জহিরুল আলম, ফোরকান উদ্দিনসহ ছাত্রলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন